১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান
মহাপরিচালক বলেন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেঙ্গুজনিত স্বাস্থ্য ঝুঁকি নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেঙ্গুজনিত স্বাস্থ্য ঝুঁকি নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা আহ্বান জানান তিনি।

কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা উত্তর সিটি করর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম শফিকুর রহমান। তিনি বলেন, এডিস মশা এক ফোঁটা পানিতেও ডিম পাড়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। কোথাও যেন পানি না জমে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক এ. কে. এম আজিজুল হক (প্রশাসন ও উন্নয়ন) এবং পরিচালক নজরুল ইসলাম (প্রশিক্ষণ প্রকৌশল), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং সরকারি ও বেসরকারি মিডিয়ার ৭০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক