০৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০০ পিএম
কর্মবিরতি প্রত্যাহার

রোববার কাজে ফিরছেন মমেকের ইন্টার্ন চিকিৎসকরা

রোববার কাজে ফিরছেন মমেকের ইন্টার্ন চিকিৎসকরা
ডা. প্রতীক বিশ্বাস গণমাধ্যমে বলেন, ‘পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে হামলায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

মেডিভয়েস রিপোর্ট: তিন দিন পর কর্মবিরতি প্রত্যাহার করে আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইচিপ জানায়, দোষী সকল পুলিশ সদস্যকে স্থায়ী বরখাস্ত করতে হবে। ইতোমধ্যে তিনজন সাময়িক বরখাস্ত হয়েছে। রোগীদের কথা চিন্তা করে কাজে যোগ দিলেও ১৫ কার্য দিবসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তিসহ স্থায়ী বরখাস্ত না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস গণমাধ্যমে বলেন, ‘পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে হামলায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। সেই কারণে আমরা কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করছি। আগামীকাল থেকে সব ইন্টার্ন চিকিৎসক কাজে ফিরবেন।’

প্রসঙ্গত, বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইন্টার্ন চিকিৎসকরা বৃহস্পতিবার থেকে তিন দিনের কমবিরতির ঘোষণা দেন। সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য ও আট ইন্টার্ন চিকিৎসক আহত হন। এই ঘটনার পর হাসপাতাল থেকে ফাঁড়ি সরিয়ে নেয় পুলিশ। বরখাস্ত করা হয় ফাঁড়ি ইনচার্জসহ এক সদস্যকে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক