না ফেরার দেশে অধ্যাপক ডা. শাকিলুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: বারিন্দ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিলুর রহমান রকি মারা গেছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৬ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থা অবনতি হলে গত ৫ সেপ্টেম্বর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাদ যোহর মহিশবাথান কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. শাকিলুর রহমান রকি ছিলেন রামেকের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।
তিনি উদয়ন ডেন্টাল কলেজের জেনারেল ফার্মাকলোজি বিভাগের খণ্ডকালীন শিক্ষিকা অধ্যাপক ডা. শাহিন আরার স্বামী।
অধ্যাপক ডা. শাকিলুর রহমানের মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
সর্বজন শ্রদ্ধেয় এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬