০৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৫ এএম

৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ১২০০ টাকা, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ১২০০ টাকা, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ (রিএজেন্ট) পাওয়া যায়।

মেডিভয়েস ডেস্ক: সরকার নির্ধারিত ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা নেওয়ায় চাঁদপুর শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করে এই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেন। অভিযানে চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে। 

তিনি বলেন, ডেঙ্গুর বিভিন্ন পরীক্ষার মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে এনএস-১ পরীক্ষা ৩০০ টাকা, সিবিসি ৪০০ টাকা ও আইজিএম ৩০০ টাকা। কিন্তু এ ডায়াগনস্টিক সেন্টারে এসব পরীক্ষার ফি ৭০০ ও ১২০০ টাকা করে নেওয়া হচ্ছিল। অভিযানে এমন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।

নুর হোসেন রুবেল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশনায় দুপুরে চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ (রিএজেন্ট) পাওয়া যায়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক