২২ অগাস্ট, ২০২৩ ০৩:২৮ পিএম

শেবাচিমে চলতি মৌসুমে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু 

শেবাচিমে চলতি মৌসুমে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু 
বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ৩০ জন মারা গেছেন।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এই হাসপাতালে ২১ জনের মৃত্যু হল। আর বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ৩০ জন মারা গেছেন।

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর দৈনন্দিন পরিসংখ্যানে জানা যায়, জেলার উজিরপুরের জ্বরে আক্রান্ত পুষ্প মন্ডলকে (৬১) গত ২১ আগস্ট শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়। 

এদিকে একই উপজেলার জ্বরে আক্রান্ত সুপ্তিকে (২১) গত ২০ আগস্ট শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট তার মৃত্যু হয়।  এ নিয়ে আগস্টে মৃত্যু হয়েছে ১৩ জন ডেঙ্গু রোগীর। 

সব শেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সোমবার এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৯৫ জন ডেঙ্গু রোগী। এর আগে গত রবিবার ২০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক