২১ অগাস্ট, ২০২৩ ১০:১০ এএম

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ চালু 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ চালু 
এই চিকিৎসাসেবা দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ‘কমিউনিটি আই সেন্টার’চালু করা হয়েছে। এই চিকিৎসাসেবা দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

আজ সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য সেবা অধিদপ্তর তাদের ফেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানায়।

মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে কমিউনিটি আই সেন্টারে অবস্থানরত চক্ষু বিষয়ে প্রশিক্ষিত সেবিকা ও রোগীর সাথে ভিডিও কনসালটেশনের মাধ্যমে এই চিকিৎসা প্রদান করা হবে। 

চিকিৎসাসেবা সমূহ

১. চোখের ছানি অপারেশন
২. দৃষ্টি পরীক্ষা করে চশমা প্রদান
৩. গ্লুকোমা রোগ
৪. ডায়াবেটিস জনিত চক্ষু রোগ
৫. শিশু চক্ষু রোগ
৬. রেটিনার রোগসমূহ
৭. চোখের আঘাত জনিত সমস্যা
৮. চোখের মনির (কর্নিয়া) রোগসমূহ
৯. নেত্রনালীর রোগ ও চোখের অন্যান্য সকল রোগের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ওষুধসহ পাওয়ার চশমা (চল্লিশোর্ধ) দেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক