১১ অগাস্ট, ২০২৩ ১১:৫৭ এএম

ডা. শরীফার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক 

ডা. শরীফার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক 
ডা. শরীফা রংপুর মেডিকেল কলেজের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডা. শরীফা বিনতে আজিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় অধিদপ্তর পক্ষ থেকে গণমাধ্যমে শোক বার্তা পাঠানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ডা. শরীফা। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি রংপুর মেডিকেল কলেজের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে এফিসিপিএস কোর্সে অধ্যায়ন করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তার আত্নার মাগফিরাত কামনা ও একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. শরীফা। তার বাড়ি ঢাকা জেলার দোহার জয় পাড়া গ্রামে। বাবার নাম আজিজ ভূঁইয়া। এক ভাই-এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ করছেন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক