আত্মহত্যা কমাতে ভূমিকা রাখবে ‘মনের বাড়ি’
মেডিভয়েস রিপোর্ট: যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরো ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে মানসিক স্বাস্থ্য সেবার সার্ভিস পয়েন্ট ‘মনের বাড়ি’। সুন্দর মন, সুন্দর জীবন এই মূলমন্ত্র নিয়ে মঙ্গলবার (৮ আগস্ট) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মনের বাড়ির’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ বিষয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার মেডিভয়েসকে বলেন, ‘এ অঞ্চলে (যশোর, ঝিনাইদহ) আত্মহত্যার হার বেশি। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া এরকম আত্মহত্যা সংক্রান্ত রোগী আসে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি এ রোগীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে বুঝাতে ও সচেতন করতে পারি, তাহলে আত্মহত্যার হার অনেক কমে যাবে।’
মনিরামপুর, অভয়নগর, ঝিকরগাছা ও বাঘারপাড়া উপজেলাতে ‘মনের বাড়িতে’ মে ২০২৩ থেকে এ পর্যন্ত ৪০০ এর অধিক রোগীকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। শিগগিরই এসব কেন্দ্র থেকে অধিকতর জটিল রোগীদেরকে ভিডিও কলের মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞের সাথে সংযুক্ত করে টেলি-মেন্টাল হেলথ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন।
এদিকে যশোর জেলায় ‘মানসিক সেবা শক্তিশালীকরণ’ শীর্ষক কার্যক্রমের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য চিকিৎসকদেরকে ধাপে ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার, টাঙ্গাইল জেলার সাবেক ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি সিভিল সার্জন ডা. মারুফ আহমেদ খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা. দীপংকর দাশ।
জেলা সিভিল সার্জনের নির্দেশনায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ সুসজ্জিত করে এটিকে ‘মনের বাড়ি’তে পরিণত করেন ইউএইচএফপিও। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
এএইচ/
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২২ অগাস্ট, ২০২৫
-
২৩ এপ্রিল, ২০২৫
বিশ্ব ল্যাবরেটরি দিবসে দাবি
হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে হবে
-
২০ জানুয়ারী, ২০২৫
-
১৪ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪