০৩ অগাস্ট, ২০২৩ ১২:৩৫ পিএম

সড়ক দুর্ঘটনায় ডা. হিল্লোল দে’র মৃত্য 

সড়ক দুর্ঘটনায় ডা. হিল্লোল দে’র মৃত্য 
ডা. হিল্লোরের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তর ও ভোলা জেলার সিভিল সার্জনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪২তম বিসিএসের ডা. হিল্লোল দে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে মারা যান তিনি।

তার সহকর্মী ৩৯ বিসিএসের ডা. ফেরদাউস আহাম্মেদ (তুষার) এ কথা নিশ্চিত করেছেন।

ডা. হিল্লোল ভোলার লালমোহন উপজেলা উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দে’র ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালের দিকে ডা. হিল্লোল দে ভোলার ইলিশায় লঞ্চঘাটে গিয়ে ঢাকাগামী লঞ্চে তার স্ত্রীকে উঠিয়ে দেন। পরে সেখান থেকে মোটরসাইকেলে কর্মস্থল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরছিলেন।

লালমোহন উপজেলার বাকলাইয়ের দোকান সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে আসলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তার মোটরাসইকেলকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে এর চালককে আটকের চেষ্টা চলছে।

হিল্লোল দে ৪২তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।

ডা. হিল্লোরের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তর ও ভোলা জেলার সিভিল সার্জনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

এমইউ/এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক