০১ অগাস্ট, ২০২৩ ০৪:৩১ পিএম
মানিকগঞ্জে ১২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই জেলার বিভিন্ন হাসপাতালে ১২১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
আজ মঙ্গলবার (১ আগস্ট) মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছে ১২১ জন।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত