২০ জুলাই, ২০২৩ ১০:২৪ এএম
সিলেটে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মেডিভয়েস ডেস্ক: সিলেটে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট সদর উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টা ২০ মিনিটের দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত