১২ জুলাই, ২০২৩ ১১:০০ এএম

স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রেই দেশের অভাবনীয় সাফল্য অর্জন: বিএসএমএমইউ ভিসি 

স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রেই দেশের অভাবনীয় সাফল্য অর্জন: বিএসএমএমইউ ভিসি 
ভিসি বলেন, জনসচেতনতা সৃষ্টিসহ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে স্কুল হেলথ ক্লিনিক চালু একটি বড় ভূমিকা রাখতে পারে।

মেডিভয়েস রিপোর্ট: মাথাপিছু আয়, বিদ্যুৎ উৎপাদান, গড় আয়ু ও স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রেই বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক  ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি। 

ভিসি বলেন, ‘জনসচেতনতা সৃষ্টিসহ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে স্কুল হেলথ ক্লিনিক চালু একটি বড় ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় বিএসএমএমইউ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসাসহ বহুমুখী কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করছে। সাফল্যও এসেছে। অতীতের তুলনায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্তের হার কিছুটা কমেছে। তবে বৃহত্তর জনগোষ্ঠীকে এখনো স্ক্রিনিং কার্যক্রমের আওতায় অনা যায়নি। এটা বাস্তবায়ন করা গেলে বড় ধরণের সাফল্য অর্জন করা সম্ভব হবে।’ 

কর্মশালায় অন্যান্য বক্তারা এ ধরণের ক্যান্সার প্রতিরোধে ফাস্টফুড জাতীয় খাবারের পরিবর্তে ঘরের তৈরি খাবার খাওয়া, ফলমূল ও শাক-সবজী বেশি খাওয়া, মেয়ে শিশুদের যথাসময়ে জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান নিশ্চিত করা, কুসংস্কার দূর করাসহ বিভিন্ন সীমাবদ্ধতাকে অতিক্রম করার উপর গুরুত্বারোপ করেন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত