১০ জুলাই, ২০২৩ ১২:১২ পিএম

চিকিৎসক সুরক্ষা আইন আগামী সংসদ অধিবেশনে পাস: স্বাস্থ্যমন্ত্রী 

চিকিৎসক সুরক্ষা আইন আগামী সংসদ অধিবেশনে পাস: স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সাথে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কেন্দ্র ছিলো ঢামেক।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক সুরক্ষা আইন আগামী সংসদ অধিবেশনে পাস করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক সুরক্ষা আইনের কাজ প্রায় শেষ। আগামী পার্লামেন্টে এই আইন পাস করা যাবে বলে আশা রাখছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সাথে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কেন্দ্র ছিল ঢামেক। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এই মেডিকেল কলেজ।’

জাহিদ মালেক বলেন, ‘ঢামেকে দেশি-বিদেশি ১২০০ শিক্ষার্থী পড়াশোনা করে। প্রত্যেক দিন প্রায় ৫ হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসে। কিছু দিন আগেই এখানে অনেকগুলো নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। করোনার সময়েও ঢামেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিছু চ্যালেঞ্জও রয়েছে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক