২৪ জুন, ২০২৩ ০৭:১৫ পিএম

অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহত ৭ জনের পরিচয় মিলেছে 

অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহত ৭ জনের পরিচয় মিলেছে 
নিহত সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গায় বলে জানা গেছে।

মেডিভয়েস ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে।

আজ শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারীতে যাচ্ছিল।

নিহতরা হলেন, বোয়ালমারীর গুনবাহা ইউনিয়নের ফেলানগর গ্রামের আজিজার স্ত্রী তসলিমা বেগম (৫০), তাদের মেয়ে বোয়ালমারীর শেখর ইউনিয়নে মাইট কুমড়া গ্রামের বাসিন্দা আলমগীরের স্ত্রী কমলা (৩০), কমলার তিন সন্তান আরিফ (১২), হাসিব (১০) ও আফসা (১) এবং সেনাবাহিনীর সার্জেন্ট মাহমুদের স্ত্রী বিউটি (২৬) ও বিউটির ছেলে মেহেদী (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মালিগ্রাম নামক এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে সাত জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে গাড়ির চালকও। নিহত সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গায় বলে জানা গেছে।

তারা আরও জানান, দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে বিকট শব্দে মুহূর্তেই আগুন ধরে যায়। ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধ হয়ে নিহতদের উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক ধারণা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে এতে আগুন ধরে যায়। চালকের পাশের জানালাটি খোলা ছিল। এছাড়া সব জানালা আটকানো ছিল। চালক রক্তাক্ত অবস্থায় বের হয়ে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আটকেপড়া ৭ জনেরই মৃত্যু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক