২২ জুন, ২০২৩ ০৩:০০ পিএম

বিএসএমএমইউতে আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ জরুরি সেবা কেন্দ্রের উদ্বোধন 

বিএসএমএমইউতে আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ জরুরি সেবা কেন্দ্রের উদ্বোধন 
শারফুদ্দিন আহমেদ বলেন, এখন আর কেবিনে ভর্তি রোগীদের আল্ট্রাসনোগ্রাম করার জন্য কষ্ট করে ক্যান্সার ভবনে যাওয়ার প্রয়োজন হবে না।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের সুবিধার্থে আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ জরুরি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিএসএমএমইউ’র জরুরি বিভাগে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

শারফুদ্দিন আহমেদ বলেন, এখন আর কেবিনে ভর্তি রোগীদের আল্ট্রাসনোগ্রাম করার জন্য কষ্ট করে ক্যান্সার ভবনে যাওয়ার প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও সাধারণ জরুরি বিভাগ ছিলো না। বর্তমান ভিসি দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথমবারের মতো রোগীদের সুবিধার্থে সাধারণ জরুরি বিভাগ চালু করেন। বর্তমানে সেখানে এমআরআই, সিটিস্ক্যান, এক্সরে, ল্যাবরেটরি সার্ভিস, করোনা ভাইরাস পরীক্ষার সব ধরণের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। এর সাথে আজকে যুক্ত হলো আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার সুযোগ-সুবিধা।  
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত