২১ জুন, ২০২৩ ১০:৩৮ এএম

মা-নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের সংবাদ সম্মেলন স্থগিত 

মা-নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের সংবাদ সম্মেলন স্থগিত 
তদন্ত প্রতিবেদন না পাওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করলো তারা।

মেডিভয়েস রিপোর্ট: ইডেন কলেজ শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা বিষয়ে জানাতে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলন স্থগিত করেছে সেন্ট্রাল হাসপাতাল। মঙ্গলবার (২০ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।

হাসপাতালের ম্যানেজার (বিজনেজ ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ রাসেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মরহুমা মাহবুবা রহমান আঁখির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ঘটিত তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়ায় আগামী ২১.০৬.২০২৩ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিতব্য সংবাদ বিজ্ঞপ্তি প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হলো। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আপনাদের এ বিষয়ে অবহিত করা হবে।’

এর আগে মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় সংবাদ সম্মেলন করে আঁখি ও তার নবজাতকের মৃত্যু নিয়ে নিজের ওপর আরোপিত অভিযোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডা. সংযুক্তা সাহা

লিখিত বক্তব্যে ডা. সংযুক্ত বলেন, ‘সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি। এ ঘটনায় সম্পূর্ণ দায় সেন্ট্রাল হাসপাতালের, তারা সরাসরি বলতে পারতো সংযুক্তা সাহা হাসপাতালে নেই। কিন্তু তারা এটা না বলে অপরাধ করেছে।’

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) তাঁর নামে কোনো অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘যারা আঁখির প্রসবের চিকিৎসা করেছেন তাদের নামেও কোনো অভিযোগ নেই।’

এ সময় আঁখি ও নবজাতকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এই গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ। বলেন, ‘এই অবহেলাজনিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। এ সমস্যাকে এড়িয়ে না গিয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। স্বার্থান্বেষী মহল নিজেদের আড়াল করার সকল পন্থা অবলম্বন করছে। তারা দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সেন্ট্রাল হাসপাতাল নিজেদের দায় এড়াতে চাচ্ছে।’
এর কিছুক্ষণ পর সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার (বিজনেজ ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ রাসেল পাল্টা অভিযোগে বলেন, ‘ঘটনার দিন ডা. সংযুক্তা সাহা চেম্বার বন্ধ রাখবেন, এটা আমাদের জানাননি। উনি দেশে নেই এটা আমরা জানতে পেরেছি, রোগীর অবস্থা গুরুতর হওয়ার পর।’

এর কিছুক্ষণ পর সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার (বিজনেজ ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ রাসেল পাল্টা অভিযোগে বলেন, ‘ঘটনার দিন ডা. সংযুক্তা সাহা চেম্বার বন্ধ রাখবেন, এটা আমাদের জানাননি। উনি দেশে নেই এটা আমরা জানতে পেরেছি, রোগীর অবস্থা গুরুতর হওয়ার পর।’

তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের অফিসিয়াল কোনো এসিস্ট্যান্ট কাজ করেনি। অফিসিয়াল নিয়ম হলো, কেউ দেশের বাইরে গেলে আমাদের আগে থেকে জানাবেন, কিন্তু ডা. সংযুক্তা সাহা এমন কোনো নোটিশ আমাদের দেননি।’

মো. মামুনুর রশিদ রাসেল আরও বলেন, ‘চার জনের একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আমরা বিষয়টি ভালোভাবে পরিষ্কার করতে পারবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেন্ট্রাল হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক