১৯ জুন, ২০২৩ ০৫:০৬ পিএম

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ 

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ 
অপারেশন করতে গেলে অবশ্যই হাসপাতালে আইসিইউ থাকতে হবে, কিন্তু সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ ছিল না।

মেডিভয়েস রিপোর্ট:  সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অপারেশন করতে হলে অবশ্যই হাসপাতালে আইসিইউ থাকতে হবে, কিন্তু সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ ছিল না।

আজ সোমবার (১৯ জুন) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘সবসময় চেষ্টা করি সঠিক চিকিৎসা দেওয়ার। আমাদের দেশে অর্ধেকেরও বেশি চিকিৎসাসেবা দেয় বেসরকারি হাসপাতালগুলো। তাদেরকেও আমরা নজরদারির মধ্যে রাখি। সেন্ট্রাল হাসপাতালও একই নিয়মের আওতায়। আমরা দেখার সাথে সাথেই সেন্ট্রাল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়েছি। অপারেশন করতে গেলে অবশ্যই হাসপাতালে আইসিইউ থাকতে হবে, কিন্তু সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ ছিল না।

এ ঘটনায় ইতিমধ্যে একটি কমিটি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিটির সদস্যরা হাসপাতালে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নিবেন। খুব অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই অনুষ্ঠানে পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবির বিষয়ে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে কিংবা বিদেশে নিজের পকেটের টাকা দিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। আমাদের দেশে সরকার বড় মনের পরিচয় দিয়ে প্রশিক্ষণার্থীদের ২০ হাজার করে দিচ্ছে। তারপরও চিকিৎসকদের যে দাবি, সেটি আমাদের নজরে এসেছে। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তবে কোনভাবেই যেনো শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইসিইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক