১৭ জুন, ২০২৩ ০৬:৫৩ পিএম

অটিজম সম্পর্কে মানুষের এখনও ভ্রান্ত ধারণা: ডা. প্রাণ গোপাল দত্ত 

অটিজম সম্পর্কে মানুষের এখনও ভ্রান্ত ধারণা: ডা. প্রাণ গোপাল দত্ত 
প্রাণ গোপাল দত্ত বলেন, শিশুরা হলো ফুলের মত। ফুল বিভিন্ন সময়ে বিকশিত হয়, প্রস্ফূটিত হয়। শিশুরাও নানান সময়ে ফুলের মত বিকশিত হয়। শিশুর মেধার বিকাশের জন্য তাদের অনুপ্রেরণা দিতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: গ্রামাঞ্চলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ব্যবহারের কারণে পাগল বলা হয়। এমনকি ভুল চিকিৎসা করে অনেক শিশুকে অকালে মেরে ফেলা হয়। অটিজম সম্পর্কে এখনও দেশের মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

আজ শনিবার (১৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইপনার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, শিশুরা হলো ফুলের মত। ফুল বিভিন্ন সময়ে বিকশিত হয়, প্রস্ফূটিত হয়। শিশুরাও নানান সময়ে ফুলের মত বিকশিত হয়। শিশুর মেধার বিকাশের জন্য তাদের অনুপ্রেরণা দিতে হবে। তাদের যেকোনো কাজে অনুপ্রেরণা দিতে হবে। অটিজম শিশুদের পর্যবেক্ষণ করে দেখতে হবে তাদের কোন বিষয়ে আগ্রহ আছে। সে বিষয়ের দিকে ধাবিত করতে পারলে মেধার বিকাশ নিশ্চিত হবে। অটিস্টিক শিশুরা একেক জন একেক বিষয়ে এক্সপার্ট হয়ে ওঠেন।

তিনি বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা বিশেষ কোনো ক্ষেত্রে খুব দক্ষ হয়ে থাকে। তাই এদেরকে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত না করে বিশেষ শিশু বলা উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক শিশুর পক্ষে স্বাভাবিক জীবন-যাপন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইপনা একটি ইতিহাস। ইপনার মতো সম্প্রতি আরও দুটি ইতিহাস সৃষ্টি হয়েছে।  দেশের প্রথমবারের মতো সফল লিভার ট্রান্সপ্লান্ট ও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টও ইতিহাসের অংশ।

তিনি বলেন, ইপনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে সুপরিচিত দানে সহায়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক জায়গা থেকে অটিজম শিশুদের নিয়ে কাজ করে চলেছেন। তার কন্যা সায়মা ওয়াজেদ অটিজম শিশুদের জন্য সারা বিশ্বে মানবিক পরিবেশ সৃষ্টি এবং এই বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মেধার মূলায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য হিসেবে সায়মা ওয়াজেদ অটিজম শিশুদের সুরক্ষা,  প্রশিক্ষণ ও মেধা বিকাশের কাজ করার কারণে সারাবিশ্বে তাকে স্বাগত জানায়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ইপনা ইতিবাচক কাজ করছে। এই কাজকে আরও বেগবান করার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে সায়মা ওয়াজেদ এর অনুমতি নিয়ে তাকে ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অটিস্টিক শিশুদের চিকিৎসা সারা দেশে মেডিকেল কলেজের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। একটি কোর্স রাখতে হবে অটিস্টিক শিশুদের নিয়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক