১৭ জুন, ২০২৩ ১১:১৮ এএম
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনব্যাপী আয়োজন

‘অটিজম নিয়ে ইপনার কার্যক্রম প্রশংসনীয়’ 

‘অটিজম নিয়ে ইপনার কার্যক্রম প্রশংসনীয়’ 
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও লেখক ডা. মুহম্মদ জাফর ইকবাল। ছবি: আলী হোসাইন

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজমের (ইপনা) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও লেখক ডা. মুহম্মদ জাফর ইকবাল।

আলোচনায় অংশ নিয়ে বিএসএমএমইউর ইমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, ‘শুরুতে মনে করেছিলাম এটা দিয়ে কি হবে? এটি বাস্তবে রূপ নিবে কিনা? এখন বিকশিত রূপ দেখে খুব ভালো লাগছে।’

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মাধ্যমে ইপনার কার্যক্রম শুরু হয় বলেও জানান তিনি। 

অটিজম নিয়ে ইপনার কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে অধ্যাপক আব্দুল্লাহ বলেন, ‘ইপনা সংশ্লিষ্টরা বিষয়গুলো খুব সহজ করে মানুষের মাঝে পৌছে দিচ্ছেন।’

ইপনার যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন সবসময় সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ বলেন, ‘ইপনা প্রতিটি শারীরিক ও মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিশুর জন্য আশার বাণী নিয়ে আসছে। আমরা চাই, এ দেশের সকল মানুষ ভালো থাকুক, সুবিধাবঞ্চিত বিশেষ শিশুরা সুন্দরভাবে বেঁচে থাকুক।’

বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, ‘ভাইস চ্যান্সেলরকে আমি বলি এ বিশ্ববিদ্যালয়ের বংশীবাদক, যার নেতৃত্বে এগিয়ে চলছে উন্নয়ন ও গবেষণা। আগে যেসব শিশুকে অভিভাবকরা লুকিয়ে রাখতেন, ইপনার সযত্ন পরিচর্যায় তারা আজকে গান গাইছে, আবৃত্তি করছে।’

অটিজম চিকিৎসা বিস্তারের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমিও এখনো অটিজম ডায়াগনোসিস পুরোপুরি করতে পারি না। এজন্য সারাদেশের সব মেডিকেল কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার অনুরোধ করছি। এতে চিকিৎসকরা সহজে রোগটি ধরতে পারবেন। যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারবেন।’

এ সময় সুচিকিৎসা নিশ্চিতে রোগীর ডাটাবেজের অপরিহার্যতার কথা তুলে ধরেন অধ্যাপক মোশাররফ হোসেন। বলেন, এটি করতে হলে অনেক গবেষণা দরকার। তবে এতে সহজে চিকিৎসা দেওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ‘যেহেতু পাঁচ বছর হয়ে গেছে, ইপনা এখন সামনে এগিয়ে যাবে। একটি প্রতিষ্ঠান প্রথম পাঁচ বছর টিকে থাকার লড়াই করতে হয়। পরে আর বেগ পেতে হয় না।’

অটিজম প্রতিরোধে পাবলিকলি সচেতনতা প্রোগ্রামের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রাথমিকভাবে অটিজম চিহ্নিত করা যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘ইপনা আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। ইপনা দেশব্যাপী আমাদের আলোকিত করেছে। ইপনার আন্দোলন সফল হোক।’

এ সময় অতিথিদের হাতে তুলে দেওয়া হয় অটিজমে আক্রান্ত শিশুদের আঁকা বিভিন্ন গিফট।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক