উত্তাল বিএসএমএমইউ: চিকিৎসকদের মুখোমুখি ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীরা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে কার্যালয়ে অবরুদ্ধ ও এক সহকর্মীর ওপর হামলার অভিযোগে আন্দোলনকারী পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বিশ্বিবদ্যালয়ের ভিসি কার্যালয়ের নিচতলায় কর্মচারীরা অবস্থান নেয়। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের বিএসএমএমইউ ছাড়ার দাবি জানান তারা। বর্তমানে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
বিএসএমএমইউ ভিসির পক্ষে আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রত্যেকেই বিএসএমএমইউ’র কর্মকর্তা-কর্মচারী। তারা জানান, ‘যেসব চিকিৎসক ভিসির কার্যালয়ে আন্দোলন করছেন, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চান। এর প্রতিবাদেই আমাদের অবস্থান।’
এর আগে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এর পর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের নিচতলায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চিকিৎসকরা ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে।
দুপুর ১টার দিকে আন্দোলনকারী চিকিৎসকরা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে নিজ কার্যালয়ে বাইরে অবস্থান নেন তারা। এ সময় ভিসির পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তাঁরা তাঁর সঙ্গে সাথে কথা বলতে চান। তাদের দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।
এএইচ/এমইউ
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি