নারায়ণগঞ্জে বৈদ্যুতিক পাখা বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুন) ফসকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-মো. সালাম মন্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন মেডিভয়েসকে জানান, ‘বাসার ভিতরে একটি বৈদ্যুতিক থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনক অগ্নিদগ্ধ অবস্থায় স্বজনরা নিয়ে এসেছেন। তাদের মধ্যে মো. সালাম মন্ডলের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক। চিকিৎসা চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
এএইচ/
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৩ এপ্রিল, ২০২৪