অস্ট্রিয়ায় হাসপাতালে আগুন, নিহত ৩
মেডিভয়েস ডেস্ক: অস্ট্রিয়ার একটি হাসপাতালে আগুন লেগে তিনজন রোগী নিহত হয়েছে। ভিয়েনার ঠিক বাইরের একটি শহরের এই ঘটনা ঘটে বলে কতৃপক্ষ জানিয়েছে। সারা রাত ধরেই আগুন জ্বলতে থাকে। পুলিশের ধারণা জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত।
লোয়ার অস্ট্রিয়া প্রদেশের স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ম্যাথিয়াস হোফার অস্ট্রিয়া প্রেস এজেন্সিকে জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলার একটি কক্ষে আগুন লাগে। কিন্তু উদ্ধারকারীরা ওই কক্ষে থাকা তিনজনকে বাঁচাতে পারেনি। এছাড়া এক নারী আগুনে সামান্য আহত হয়েছে। আগুন লাগার পরে প্রায় ৯০ জন রোগীকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়।
কিছু রোগীকে হাসপাতালের অন্যান্য অংশে স্থানান্তরিত করা হয় এবং বাকিদের নিকটবর্তী একটি ক্লিনিকে স্থানান্তরিত করা হয়।
তদন্তকারীরা মনে করছেন ৭৫ বছর বয়সী একজন ব্যক্তির বিছানায় আগুনের সূত্রপাত হয়েছিল। যিনি প্রচুর ধূমপান করেন। ঘরের জানালা খোলা ছিল বাতাস চলাচলের জন্য। সেই কারণেই জলন্ত সিগারেটে থেকে আগুন লেগে যায়। সূত্র: ওয়াশিংটন পোষ্ট
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা