ঢাবির চার প্রফের তারিখ ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের চার পেশাগত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ৫২তম সভায় এ তারিখ ঘোষণা করা হয়।
সভায় অংশ নেওয়া রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র সাহা মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে প্রথম পেশাগত পরীক্ষা, ১ জুন দ্বিতীয় পেশাগত পরীক্ষা, ৩০ মে তৃতীয় পেশাগত পরীক্ষা এবং ৫ জুন চূড়ান্ত পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেডিকেল শিক্ষা বিষয়ক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এতে অধিভুক্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এমইউ
-
১০ মার্চ, ২০২৬
-
১৯ ডিসেম্বর, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০২ জুন, ২০২৫
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা
ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
-
১২ মার্চ, ২০২৫
সিওমেক কর্তৃপক্ষের নির্দেশনা
‘চেহারা শনাক্তে পরীক্ষা বোর্ডের সামনে ছাত্রীদের মুখ খোলা যাবে না’
-
০১ মার্চ, ২০২৫
-
৩১ মার্চ, ২০২৪