বিডিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ৯-১৫ মে
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষ বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হেয়েছে। এ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার (৯ মে)। যা চলবে ১৫ মে পর্যন্ত।
শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন ৫৪৫ জন শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত অফিস চলাকালীন সময় ভর্তি সম্পন্ন হবে। আর ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা আগামী ৯ থেকে ১৫ মে’র মধ্যে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করাতে পারবেন।
পরবর্তী সময়ে পুনঃনিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুনঃনিরীক্ষণ পদ্ধতি
টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। প্রথম SMS: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন DGME RSC< Space>1116000) Message এ একটি PIN নম্বর আসবে।
দ্বিতীয় SMS ফি দেওয়ার জন্য PIN দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC< Space >YESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME< Space > RSC< Space >YES< Space > 3699 SMS-2 বাব একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।