৩০ এপ্রিল, ২০২৩ ১০:৫৪ এএম

বিএসএমএমইউতে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি: রোগী বাছাইয়ের শেষ দিন আজ 

বিএসএমএমইউতে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি: রোগী বাছাইয়ের শেষ দিন আজ 
আগামী ৩ ও ৪ মে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে বিনামূল্যে এ অস্ত্রোপচার করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মুখমণ্ডলের জন্মগত বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য রোগী বাছাইয়ের শেষ দিন আজ রোববার (৩০ এপ্রিল)।

২৮ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিবস উপলক্ষে আগামী ৩ ও ৪ মে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে বিনামূল্যে এ অস্ত্রোপচার করা হবে।

বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ৪র্থ ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রোগী বাছাই করার শেষ দিন আজ ৩০ এপ্রিল। এরআগে গতকাল ২৯ এপ্রিলও রোগী বাছাই করা হয়েছে। সেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের বহির্বিভাগ ভবন ২ এর কক্ষ নং ২০৬ এ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত