৩০ এপ্রিল, ২০২৩ ১০:০৭ এএম
স্ত্রীর কিডনিতে সুস্থ স্বামী, নিকডুতে বিনামূল্যে প্রতিস্থাপন
বাবুল মোল্লা নামে এক রোগীর কিডনি প্রতিস্থাপন করছেন কিডনি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
মেডিভয়েস রিপোর্ট: বিনামূল্যে বাবুল মোল্লা নামে এক রোগীর কিডনি প্রতিস্থাপন করেছে রাজধানীর জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট ও হাসপাতাল (নিকডু)। কিডনি দাতা ছিলেন বাবুল মোল্লার স্ত্রী মদিনা বেগম।
শনিবার (২৯ এপ্রিল) ওই রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, রোগী ও দাতা উভয়ই বর্তমানে সুস্থ আছেন।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম জানান, ‘কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আগামী দিনগুলোতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে আমাদের।’
তিনি আরও বলেন, ‘কিডনি রোগের চিকিৎসায় এনআইকেডিইউ-কে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
এ ব্যাপারে সকলের সহযোগিতা আশা করেছেন অধ্যাপক বাবরুল আলম।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : কিডনি ইনস্টিটিউট
-
৩০ এপ্রিল, ২০২৩
-
০৭ মার্চ, ২০২৩
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন