২৬ এপ্রিল, ২০২৩ ০৯:২৫ এএম

এ সপ্তাহেই জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ 

এ সপ্তাহেই জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ 
১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই চীনের জনসংখ্যা ১০০ কোটির নিচে নেমে আসবে।

মেডিভয়েস ডেস্ক: চলতি সপ্তাহেই চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে যাচ্ছে ভারত। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ এ পৌঁছাবে। তবে তার আগে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডেসা) এক বিবৃতিতে জানায়, চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব হারাবে।

জাতিসংঘের অন্য একটি সংস্থা গত সপ্তাহে বলেছিল, এ বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত।

গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছিল, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই চীনের জনসংখ্যা ১০০ কোটির নিচে নেমে আসবে। তবে ভারতেও প্রজনন হার কমছে। ১৯৫০ সালে যেখানে প্রত্যেক নারী গড়ে ৫ দশমিক ৭ টি সন্তানের জন্ম দিয়েছিলেন, এখন তা ২ দশমিক ২ এ নেমে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন অতিক্রম করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো দ্রুত নয়। ১৯৫০ সালের পর থেকে বিশ্বের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও