১৯ এপ্রিল, ২০২৩ ০৭:৪৫ পিএম

বেইজিংয়ে হাসপাতালে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ২৯

বেইজিংয়ে হাসপাতালে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ২৯
হাসপাতালের অভ্যন্তরীণ সংস্কার ও নির্মাণ কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে সেখানে এই অগ্নিকা- ঘটে।

মেডিভয়েস ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) নগরীর এক কর্মকর্তা এ কথা জানান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বেইজিংয়ের ফেংতাই জেলার ডেপুটি মেয়র লি জংরং এক সংবাদ সম্মেলনে এ আগুনের ঘটনায় মৃতের সংখ্যার হালনাগাদ তথ্য জানানোর সময় তিনি ‘গভীর শোক’ প্রকাশ করেন।

বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরোর সান হাইতাও বলেছেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালটির পরিচালকসহ ১২ জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালটির সংস্কার কাজ করা একটি কোম্পানির প্রতিনিধিদেরও আটক করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে ‘হাসপাতালের অভ্যন্তরীণ সংস্কার ও নির্মাণ কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে সেখানে এই অগ্নিকা- ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও