১৬ এপ্রিল, ২০২৩ ০৪:৫৭ পিএম

ওষুধ শিল্পের জন্য ক্ষতিকর কোনো আইন করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী 

ওষুধ শিল্পের জন্য ক্ষতিকর কোনো আইন করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী 
তিনি বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম ও বিশ্বে পঞ্চম হয়েছে। এটা কোনো জাদু বলে হয়নি, কাজের ফলেই এটি সম্ভব হয়েছে। 

মেডিভয়েস রিপোর্ট: নিজে শিল্পের সঙ্গে জড়িত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধ শিল্পের জন্য ক্ষতিকর কোনো আইন করা হবে না। 

আজ রোববার (১৬ এপ্রিল) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত প্রস্তাবিত ‘ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩: বাংলাদেশ প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কাজ। কাজেই ওষুধের মান আমাদের দেখতে হয়, কিন্তু এ বিষয়ে কোনো আইন ছিল না। আইন না থাকায় আমাদের ন্যাশনাল ল্যাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি।’

তিনি আরও বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম হয়েছে, বিশ্বে পঞ্চম। এটা কোনো জাদু বলে হয়নি, এটা কাজের ফলেই হয়েছে।

জাহিদ মালেক বলেন, চিকিৎসা ভালো, কিন্তু ওষুধ খারাপ হলে রোগী খারাপ হয়ে যায়, লোক মারা যায়। সুতরাং এগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। মানুষের ক্ষতি হবে, এমন কিছু চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, কসমেটিক্সে ক্ষতিকর পদার্থ থাকলে স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। এ ছাড়া বিভিন্ন স্থান আক্রান্ত হতে পারে। এ বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেখতে হয়। স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় থেকে যায়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক