১৫ এপ্রিল, ২০২৩ ০৩:১২ পিএম

নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে আহত ৩২  

নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে আহত ৩২  
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন ফায়ার সার্ভিস কর্মী ও বিমানবাহিনীর ১ জন সদস্য রয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ফায়ার সার্ভিসের সদস্যরা হলেন,  রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), রাজিব (৩০), ডিপজল (২৪), রায়হান (২২), সোহেল রানা (৩২)।

আহত দুজন আনসার গার্ড ব্যাটালিয়ন হলেন আলমগীর (৩৫), শাকিল (২৫), আনসার সদস্য সবুজ (২০)। আর আহত বিমান বাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২)।

এ ছাড়া আহত বিভিন্ন দোকানকর্মী,  রিফাত (২৩), বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫),  স্বপন (২৩) ও দোকানমালিক জীবন (৩০), ফারহান (২০), শাফিন (১৮)।

এ ঘটনায় রিকশাচালক জাকির হোসেন (৩৫) ও সাব্বির (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবীও আহত হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ধোঁয়ায় অসুস্থ ও আহত হয়ে আসা সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে আজ শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক