০৮ এপ্রিল, ২০২৩ ০১:১৩ পিএম

মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত মোবাইল অ্যাপ চালু পাকিস্তানে 

মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত মোবাইল অ্যাপ চালু পাকিস্তানে 
শুক্রবার (৭ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অ্যাপটির উদ্বোধন করেছেন।

মেডিভয়েস ডেস্ক: অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মোবাইলে অ্যাপ চালু করেছে পাকিস্তান সরকার। ‘হামরাজ’ নামের এই অ্যাপের মাধ্যমে করমুক্ত হেল্পলাইন নাম্বার ১১৬৬ দিয়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও সহায়তা পাবেন পাকিস্তানের জনগণ।

শুক্রবার (৭ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অ্যাপটির উদ্বোধন করেছেন। এক টুইটবার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আজকের এই দিনে মানসিক স্বাস্থ্যসেবার প্রতি নিবেদিত দেশের প্রথম মোবাইল অ্যাপ হামরাজ এবং এর হেল্পলাইন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি।’

সমাজের উন্নতির সঙ্গে মানসিক সুস্বাস্থ্য সরাসরি সম্পর্কিত উল্লেখ করে শেহবাজ আরও বলেন, ‘আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা অনেকটাই নিষিদ্ধ বা ট্যাবু; সামনে এগিয়ে যেতে হলে এই ট্যাবু আমাদের ভাঙতে হবে।’ পাকিস্তানে বর্তমানে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিন দিন বাড়ছে। এর আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর মুহম্মদ বালিঘ উর রহমান একবার বলেছিলেন, সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে প্রযুক্তিগত সহায়তা চালু করা জরুরি।

তিনি এই মন্তব্য করার কিছুদিনের মধ্যেই হামরাজ চালু করল দেশটির সরকার। শিশু কিশোরদের মোবাইল ফোনের প্রতি অতিমাত্রায় আসক্তিরও সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে অভিভাবকের আরও সচেতন হওয়া প্রয়োজন উল্লেখ করে শেহবাজ শরিফ বলেন, ‘মোবাইল ফোনের প্রতি অতিমাত্রায় আকর্ষণ শিশুদের অটিজমসহ আরও বিভিন্ন মানসিক বৈকল্যের জন্য দায়ী।’

সূত্র: এপিপি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও