০৩ এপ্রিল, ২০২৩ ০৫:৪৮ পিএম

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসে সন্তান প্রসব

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসে সন্তান প্রসব
এ সময় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শিশুর মা ও স্বজনদের ফুলেল শুভেচ্ছা এবং শিশুর জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের চকরিয়া থেকে রোববার (২ এপ্রিল) বাসযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন ইয়াছিনা (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী। পথিমধ্যে তীব্র প্রসব ব্যাথা উঠলে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সহযোগিতায় বাসের মধ্যেই নরমাল ডেলিভারির মাধ্যমে একটি শিশুর জন্ম হয়।

আজ সোমবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে ‘রোববার (২ এপ্রিল) আনুমানিক বিকাল ৪টার দিকে চট্টগ্রাম যাওয়ার পথে এক প্রসূতি মায়ের তীব্র প্রসব বেদনা উঠলে যাত্রীসহ একটি বাস পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসে। এ সময় প্রসূতি মায়ের জরুরি অবস্থা থাকায় বাসের মধ্যেই (সকল যাত্রীদের নামিয়ে, সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থা নিশ্চিতপূর্বক নরমাল ডেলিভারির সকল নিয়ম মেনে) নরমাল ডেলিভারির মাধ্যমে একটি সুস্থ শিশু জন্মের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে একটি সুস্থ ও স্বাভাবিক কন্যা শিশু (ওজন-৩ কেজি) জন্ম হলে শিশুটি ও মা-কে অন্তঃবিভাগে ভর্তি করিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যসেবা দেয়া হয়।’

এ সময় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শিশুর মা ও স্বজনদের ফুলেল শুভেচ্ছা এবং শিশুর জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

জরুরি এ স্বাস্থ্য সেবায় অংশ নেন জুনিয়র কনসালটেন্ট- গাইনি ও অবস ডা. কাজী ফারহানা নূর, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা জেরিন, মেডিকেল অফিসার ডা. সাদিয়া সারিন, এসএসিএমও তাহমিনা আকতার, মিডওয়াইফ সাইদা বেগম, তানজিদা আকতার সুপ্তা, ইমার্জেন্সি এটেন্ডেন্ট আজিম উদ্দীন, আয়া জান্নাতুল ফেরদৌস ও পরিচ্ছন্নতা কর্মী রাহুল। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সব্যসাচী নাথ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক