০৩ এপ্রিল, ২০২৩ ০৩:৩৯ পিএম
পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেডিভয়েস রিপোর্ট: পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটিতে আঘাত হানে ভূমিকম্পটি। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এ কম্পনের মূল কেন্দ্র ছিল ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদে এবং ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। স্থানীয় সময় ভোর ৩টা ৪মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে। সূত্র- রয়টার্স
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত