০২ এপ্রিল, ২০২৩ ০৪:২৪ পিএম

অটিজম আক্রান্তদের জন্য ৮ বিভাগে স্থায়ী নিবাস: সমাজকল্যাণমন্ত্রী

অটিজম আক্রান্তদের জন্য ৮ বিভাগে স্থায়ী নিবাস: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, পুনর্বাসনকেন্দ্রসমূহকে আধুনিক প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি ওয়ানস্টপ সেন্টার হিসেবে পরিণত করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: নিউরো ডেভেলেপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) বা অটিজম আক্রান্তদের জন্য স্থায়ী আবাসন ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। দেশের ৮টি বিভাগীয় শহরে একটি করে এসব কেন্দ্র স্থাপন করা হবে।

রোববার (২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা যে দেশের সম্পদ তা বর্তমান সরকারের নানা কর্মকান্ডের মাধ্যমে মানুষ বুঝতে সক্ষম হয়েছে। আগে প্রতিবন্ধীতা মানে অভিশাপ মনে করা হতো। বর্তমানে দেশে শণাক্তকৃত প্রায় ত্রিশ লাখ প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছেন।’

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের থেরাপী সেবা, বিশেষ শিক্ষা, মাতা-পিতা ও কেয়ারগিভারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এনডিডি ব্যক্তিরা যেন উন্নত ও নিশ্চিত জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে পুনর্বাসনকেন্দ্রসমূহকে আধুনিক প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি ওয়ানস্টপ সেন্টার হিসেবে পরিণত করা হবে।

সমাজকলাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজের কোন অংশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাকে অটিজম নিয়ে কাজ করার আহবান জানান তিনি।

রাশেদ খান মেনন বলেন, এনডিডি নিয়ে ২০১৩ সালে আইন প্রণয়ণের পর থেকে এ ধরণের প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বেড়েছে। সরকারের নানামুখী উদ্যোগের কারনে তাঁরা সমাজের মূল স্রোতে এসেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে পরিচালিত কর্মসূচি আরও বেগবান করতে হবে।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় ১০ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক