যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃত্যু ৫, হাসপাতালে অর্ধশতাধিক
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতে হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।
শুক্রবার ও শনিবার ভোরে এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েন। এ ছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার ৫০টিরও বেশি টর্নেডো বয়ে গেছে। এরমধ্যে আরকানসাসে ৩ জন মারা গেছেন। এর আগে ইন্ডিয়ানাতে শুক্রবার রাতে শক্তিশালী এই ঝড়ের আঘাতে ২ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্টেট পুলিশ সার্জেন্ট ম্যাট আমেস। সেখানে বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, অন্তত ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্যাপটিস্ট মেমোরিয়াল হেলথ কেয়ারের একজন মুখপাত্রের তথ্যমতে, টেনেসির কোভিংটনে শুক্রবার টর্নেডোর আঘাতে আহত আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র-সিএনএন
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট