‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ জাতিসংঘের স্বীকৃতির দাবি ডা. বুলবুলের
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের প্রায় ২০০টি দেশে লক্ষাধিক ডেন্টাল সার্জনদের মধ্যে সংস্কৃতি, পেশাগত সংহতি, চিন্তা ও জ্ঞানের বিনিময় ঘটানো এবং ডেন্টাল সার্জনদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশে ৬ষ্ঠ বারের মতো জাতীয়ভাবে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বানীতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল এসব তথ্য জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস, নারী দিবস, শিক্ষা দিবস ও মানবাধিকার দিবস ছাড়াও জাতিসংঘ ঘোষিত আরও বিভিন্ন দিবস রয়েছে। কিন্তু এফডিআই ঘোষিত ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পৃথিবীর প্রায় সকল দেশে পালিত হলেও এখন পর্যন্ত দিবসটি জাতিসংঘে অনুমোদিত নয়। আশাকরি খুব শিগগিরই বিশ্বব্যাপী দিনটি জাতিসংঘে স্বীকৃত দিবস হিসেবে প্রচলিত হবে বলে বাণীতে আশা প্রকাশ করেন ডা. বুলবুল।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব বলেন, পাঁচ বছর মেয়াদি বিডিএস কোর্স, ভর্তি পরীক্ষা পৃথকীকরণ, টেকনোলজিষ্টদের অবৈধ প্রাক্টিস বন্ধের দাবিতে আইনের এবং রাজপথের চলমান সংগ্রামের বিজয়। জরুরি কর্মসংস্থানের জন্য একটি স্পেশাল বিসিএসের মাধ্যমে ডেন্টাল সার্জনদের প্রথমবারের মতো অন্তর্ভুক্তি ও নতুন চালু হওয়া ডেন্টাল ইউনিট সমূহের দুই দফা পদসৃজনের মাধমে ইতিমধ্যে প্রফেশনে একটি ফেস্টিভ মুড তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, একটি ডেন্টাল সার্জারি ইনস্টিটিউট ও ডেন্টাল ইউনিটগুলোকে কলেজে রূপান্তরসহ বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুধু এখন আর স্বপ্ন নয় বরং সময়ের দাবিতে পরিণত হয়েছে। স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রফেসনে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির মানসে দিবসটির তাৎপর্য আমরা যথাযথভাবে অনুধাবন করবো, এই হোক আমাদের দিনের প্রত্যাশা।
এসএস