এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মেডিভয়েস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। ভূমিকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। এর জেরে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্পের আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ তথ্যে বলা হয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পনের উৎসস্থল ছিল। এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে। সূত্র: রয়টার্স
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন