২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৩ এএম

এবার তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

এবার তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প
প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মেডিভয়েস ডেস্ক: এবার চীনের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার মাত্রা ছিলো ৭ দশমিক ২। প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ কম জনবহুল ওই অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দিয়ে বেষ্টিত।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সময় সকাল ৮ টা ৩৭ মিনিটে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় প্রায় ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য সামনে এনেছে।

সিসিটিভি জানিয়েছে, ভূমিকেন্দ্রটি চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্সে তীব্রভাবে অনুভূত হয়েছে। উপকেন্দ্রের পাঁচ কিলোমিটারের মধ্যে এর গড় উচ্চতা ছিল প্রায় ৪ হাজার ৬৫৫ মিটার। সূত্র: রয়টার্স

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও