বিএসএমএমইউ’র চতুর্থ সমাবর্তন ১৩ মার্চ
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমবর্তন অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘২০২৩ সালের চতুর্থ সমাবর্তন মার্চের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফি বাবদ জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। সমাবর্তনের রেজিস্ট্রশনের শেষ তারিখ ১ মার্চ।’
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, ১২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বিএসএমএমইউ’র চতুর্থ সমাবর্তন। সেটি এখন সংশোধন করে ১৩ মার্চ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সমাবর্তনের অংশগ্রহণের যোগ্যতা
গত জানুয়ারি ২০১৮ হতে জুলাই ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় যাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমডি, এমএস, এমফিল, এমএম.এড, এমটিএম, এমপিএইচ, ডিপ্লোমা, বিএসসি ইন নার্সিং এবং এমএসসি নার্সিং ডিগ্রি অর্জন করেছেন তাঁরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি
পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় ‘BSMMU CONVOCATION SND-0947102001637 শিরোনামের হিসাবে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন ফরম পূরণ
১. সনদপত্র জমা দিয়ে টোকেন নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার পরের দিন অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করা যাবে।
২. অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.bsmmu.edu.bd ওয়েবসাইট হতে CONVOCATION 2023, বাটনে ক্লিক করে লগইন করে আগামী ১৫ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।
এএইচ
-
২০ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৮ নভেম্বর, ২০২২
-
০৯ অগাস্ট, ২০২২
-
০৬ জুন, ২০২২