১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৩৯ এএম

পরিবার পরিকল্পনার ২১ কর্মকর্তার পদোন্নতি 

পরিবার পরিকল্পনার ২১ কর্মকর্তার পদোন্নতি 
২১ কর্মকর্তার পদোন্নতি

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ০৪.০১.২০২৩ খ্রি. তারিখের নং-৮০.০০.০০০০.১০৭.১২.০১৩.২২.০৬ সংখ্যক স্মারক পত্রের সুপারিশরের ভিত্তিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বের ০৪ নম্বর কলামে উল্লেখিত পদে ও বেতন গ্রেডে পদোন্নতি পদোন করা হলো।’

এতে বলা হয়েছে, ‘বর্ণিত পদোন্নতি প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর [email protected]. ই-মেইলে ১৫-০২-২০২৩ তারিখে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব-পদে কর্মরত থাপকবেন।’

প্রজ্ঞাপনটি দেখত ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত