১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২২ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 
আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (এইচএসএম) অপারেশনাল প্ল্যানের মেয়াদ পর্যন্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এ কর্মসূচির আওতায় আট ক্যাটাগরির পদে ষষ্ঠ ও নবম গ্রেডে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (এইচএসএম) অপারেশনাল প্ল্যানের মেয়াদ পর্যন্ত সরাসরি নিয়োগ পদ্ধতি নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতন নিয়োগের নিমিত্তে সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা
যাচ্ছে।’

পদের সংখ্যা ও নাম

১. পদ: সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশুস্বাস্থ্য)
সংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস, শিশুস্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩৭ বছর
বেতন: সাকল্যে বেতন ৫৬,৫২৫ টাকা (গ্রেড-৬)

২. পদ: ট্রেনিং কো-অর্ডিনেটর
সংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

৩. পদ: শিশুস্বাস্থ্য চিকিৎসক
সংখ্যা: ২২
যোগ্যতা: এমবিবিএস; শিশুরোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩২ বছর
বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা (গ্রেড-৯)

৪. পদ: শিশু মনোবিজ্ঞানী
সংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে সম্মানসহ স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি; তবে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা (গ্রেড-৯)

৫. পদ: ডেভেলপমেন্ট থেরাপিস্ট
সংখ্যা: ১৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা গার্হস্থ্য অর্থনীতির শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং নিউরোডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ায় তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা (গ্রেড-৯)

৬. পদ: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এমঅ্যান্ডই)
সংখ্যা: ১২
যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩২ বছর
বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

৭. পদ: কোয়ালিটি অফিসার
সংখ্যা: ২
যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩২ বছর
বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

৮. পদ: রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি)
সংখ্যা: ৪
যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩২ বছর
বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

বয়সসীমা
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এই ঠিকানায় ই-মেইল করা হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত