০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:৫৩ পিএম

পলায়ন-দুর্নীতির অভিযোগে ৩ নার্সকে বরখাস্ত করার নির্দেশ 

পলায়ন-দুর্নীতির অভিযোগে ৩ নার্সকে বরখাস্ত করার নির্দেশ 
নার্স তিনজন হলেন, ফরিদা ইয়াসমিন, সালমা বেগম, আবু সাঈদ মো. জাহাঙ্গীর।

মেডিভয়েস রিপোর্ট: পলায়ন, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তিন সিনিয়র স্টাফ নার্সকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নার্স তিনজন হলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপালের সিনিয়র স্টাফ নার্স ফরিদা ইয়াসমিন, ভোলার মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সালমা বেগম ও বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আবু সাঈদ মো. জাহাঙ্গীর।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি)  মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-২ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ারুল হক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্টাফ নার্স ফরিদা ইয়াসমিন, সালমা বেগম ও  আবু সাঈদ মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখল ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ ও ৩(গ) মোতাবেক ‘পলায়ন’ এবং ৩(ঘ) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(ঘ) অনুযায়ী গুরুদন্ড হিসেবে সরকারি চারকি হইতে বরখাস্তকরণ করার বিষয়টি আইনানুগভাবে সম্পন্ন করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত