২১ জানুয়ারী, ২০২৩ ০৬:২৬ পিএম
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গ্যাবনের পররাষ্ট্রমন্ত্রী
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, অজ্ঞান অবস্থায় তাকে একটি সামরিক হাসপাতালে নেওয়া হলেও দুপুরের পরপরই তিনি মারা যান।
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন গ্যাবনের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মুসা আদামো।
সরকার ও প্রেসিডেন্ট প্রাসাদ সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, তিনি মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, ৬২ বছর বয়সী মুসা আদামো হৃদরোগে আক্রান্ত হন এবং ‘বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। তিনি প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বার দীর্ঘদিনের সহযোগী ছিলেন।
প্রেসিডেন্ট প্রাসাদের ঘনিষ্ঠ সূত্র এএফপি’কে জানিয়েছে, তিনি মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার ঠিক আগে ‘তার কিছু সরকারি সহকর্মীর উপস্থিতিতে ওয়েটিং রুমে বসেছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করছিলেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, অজ্ঞান অবস্থায় তাকে একটি সামরিক হাসপাতালে নেওয়া হলেও দুপুরের পরপরই তিনি মারা যান।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত