১৯ জানুয়ারী, ২০২৩ ১২:০৯ পিএম

দেশে প্রথম মৃতের দেহ থেকে কিডনির সফল প্রতিস্থাপন 

দেশে প্রথম মৃতের দেহ থেকে কিডনির সফল প্রতিস্থাপন 
এই কিডনি প্রতিস্থাপনে নেতৃত্ব দিয়েছেন বিএসএমএমইউ এর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে প্রথমবারের মতো মৃত মানুষের শরীর থেকে কিডনি নিয়ে সফলভাবে প্রতিস্থাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোররাত ৪টা পর্যন্ত রোগীর দেহে প্রতিস্থাপন করে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসরা। এতে নেতৃত্ব দেন বিএসএমএমইউ'র অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।

বিএসএমএমইউয়ে কেবিন ব্লকের কিডনি অপারেশন থিয়েটারে অপারেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে দুটি চিকিৎসক দল।

সারাহ ইসলাম নামের (২০) ব্রেন ডেথ এক তরুণীর দান করা দুটি কিডনিই কিডনি বিকল দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। বিএসএমএমইউতে প্রতিস্থাপন করা নারী শামীমা আক্তার (৩৪) মিরপুরের বাসিন্দা।

কিডনি ফাউন্ডেশনে প্রতিস্থাপন করা আরেক নারীর পরিচয় জানা যায়নি।

সাহারা ইসলাম একই সঙ্গে দুটি কর্নিয়াও দান করে গেছেন বলে জানা গেছে।

এদিকে সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত সাহারা ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ব্রেন ডেথ রোগীর অবদান ও বাংলাদেশে প্রথম সফল ক্যাডাবেরিক ট্রান্সপ্ল্যান্ট’ শিরোনামে এ সংবাদ সম্মেলনে এই ট্রান্সপ্ল্যান্টের আদ্যোপান্ত এবং দেশে মরণোত্তর কিডনি দানের সম্ভাবনা ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক