১৮ জানুয়ারী, ২০২৩ ১১:১৭ এএম

‘গবেষণা ও চিকিৎসা সেবার লক্ষ্যে ২২ ইনস্টিটিউট' 

‘গবেষণা ও চিকিৎসা সেবার লক্ষ্যে ২২ ইনস্টিটিউট' 
ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

মেডিভয়েস রিপোর্ট: বিশেষায়িত চিকিৎসা সেবার ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবার লক্ষ্যে ২২টি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

আজ বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ স্থাপন কার্যক্রম অংশ হিসেবে তৃতীয় পর্যায় ৪টি বিভাগে ১৩টি জেলার ৪৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ড. মু. আনোয়ার হোসেন বলেন, কমিউনিটি ক্লিনিক ২০০৯ সাল থেকে ঘুরে দাঁড়িয়েছে। ফলে বর্তমানে স্বাস্থ্য সেবার মান বিস্তৃত লাভ করেছে। দেশের জেলা ও উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ৩৮ হাজার থেকে ৬৮ হাজারে উন্নীত করা হয়েছে।  

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাত ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগণকে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চয়তার পাশাপাশি অপার সম্ভাবনা তৈরি করেছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে ক্ষমতায় আসার ফলে আবার স্বাস্থখাত ঘুরে দাঁড়ায়। বর্তমানে ১৪ হাজার ১৪১টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগণ স্বাস্থ্য সেবা পাচ্ছে। 

সচিব বলেন, বর্তমানে দেশের কমিউনিটি ক্লিনিক থেকে সুপার স্পেশালাইজড হাসপাতাল পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তৃত লাভ করেছে।

তিনি বলেন, দেশে সরকারি মেডিকেল কলেজ ১৪টি থেকে ৩৬টিতে উন্নীত করা হয়েছে। বিশেষায়িত চিকিৎসা সেবার ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবার লক্ষ্যে ২২টি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন প্রধানমন্ত্রীর এক অনুগত দর্শন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভ্যাকসিন কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যা বিশ্বব্যাপী প্রসংশা কুড়িয়েছে। 

কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম বিষয়ে চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় কমিউনিটি ভিশন এক নতুন মাত্রা যোগ করেছে। কমিউনিটি ভিশন সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় অবদান রাখছে। দেশের ৪টি বিভাগে ১৩টি জেলায় ৪৫টি উপজেলায় ৪৫টি নতুন কমিউনিটি ভিশন সেন্টার স্থাপিত হতে যাচ্ছে। 

অধ্যাপক ডা. গোলাম মোস্তফা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে চক্ষু পরীক্ষার সকল আধুনিক যন্ত্রপাতিসহ কমিউনিটি ভিশন সেন্টার করা হয়েছে, যেখানে দেশ ও বিদেশের সিনিয়র চিকিৎসকসহ নার্সরা আছেন। 

তিনি বলেন, এ পর্যন্ত ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বিনামূল্য সকল প্রকার চিকিৎসা দেওয়া হয়। কমিউনিটি ভিশন সেন্টারে ১৩ লাখ ২১ হাজার ৫৭৭ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। দুই লাখ ১০ হাজারের অধিক রোগীকে পাওয়ার চশমা দেওয়া হয়েছে। ১২ হাজার ৪০০ এর অধিক রোগীকে অস্ত্রপাচারসহ অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে ৬৫টি সেন্টার চালুর কর্যক্রম চলমান আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব আজ জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। জনগণের দোরগোড়ায় আজ চিকিৎসা সেবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কমিউনিটি ভিশন সেন্টার পৌঁছে গেছে। কমিউনিটি সেন্টারের ফলে মানুষ উপকৃত হচ্ছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

এআইডি/টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক