১২ জানুয়ারী, ২০২৩ ০৬:১৭ পিএম

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৪ আইসিইউ শয্যা চালু  

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৪ আইসিইউ শয্যা চালু  
আইসিইউ বেডের উদ্বোধন করেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

মেডিভয়েস রিপোর্ট: শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চাপ কমাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আরও ১৪টি আইসিইউ বেড চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢামেক বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেডের উদ্বোধন করেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

এসময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘বার্ন ইউনিটে শিশু পেডিয়াট্রিক আইসিইউ-এইচডিইউ সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে আগে শিশু কোভিড রোগীদের রাখা হতো। যেহেতু দেশে করোনা সংক্রমণ কমে গেছে তাই সেটা সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে।’

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘তীব্র শীতের কারণে বার্ন রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকাসহ সারাদেশ থেকে বিভিন্ন কারণে বার্ন রোগীরা এখানে ভর্তি হয়। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোগীর চাপ বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড চালুর সিদ্ধান্ত নিই। এ অনুযায়ী আজ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড পুনরায় চালু করা হয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শরমিন আক্তার, আর এস ডা. এস এম আইউব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত