০৮ জানুয়ারী, ২০২৩ ০৪:৪৮ পিএম

৪ মেডিকেলের পরিচালক পদে বদলি, ঢামেক ও সলিমুল্লাহতে বহাল 

৪ মেডিকেলের পরিচালক পদে বদলি, ঢামেক ও সলিমুল্লাহতে বহাল 
ঢামেক হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পরিচালক পদে কোনো পরিবর্তন হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: চার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পরিচালককে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) পরিচালক পদে কোনো পরিবর্তন হয়নি।

গত ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) উল্লিখিত কর্মকর্তাগণকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ/প্রেষণ পদ থেকে প্রত্যাহার পূর্বক তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।’

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরকে কুর্মিটলা জেনারেল হাসপাতালের পরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রত্যাহার করে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহাম্মদ মহসিনকে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিক্কার আলমকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ দেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকে রামেক হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌসকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে ঢামেক হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পরিচালক পদে কোনো পরিবর্তন হয়নি। স্বপদে বহাল থাকা দুই পরিচালক হলেন, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ও সলিমুল্লাহ মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী মো. রশিদ-উন-নবী।

এ প্রসঙ্গে সলিমুল্লাহ মেডিকেলের পরিচালক মেডিভয়েসকে বলেন, ‘আমি মিটফোর্ড হাসপাতালে পরিচালকের পদে ২ বছর ৯ মাস অতিক্রম করেছি। বর্তমানে ১০ মাস চলমান রয়েছে।’

কাজের পরিকল্পনা জানতে চাইলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পরিচালক বলেন, সরকার অনুমোদন করলে আমি সলিমুল্লাহতে পেডিয়াট্রিক ও গাইনি আইসিইউ বিভাগ চালু করবো। প্রক্রিয়াটি শুরু করেছি। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার কাজ চালু করা হবে।

তিনি আরও বলেন, মিটফোর্ড হাসপাতালের জন্য একটি বহুতল বিশিষ্ট ভবন প্রয়োজন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত আছে। এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

এআইডি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক