০৮ জানুয়ারী, ২০২৩ ০৩:১১ পিএম

ক্যারিঅন পুনর্বহালের দাবিতে ফের বিক্ষোভে মেডিকেল শিক্ষার্থীরা

ক্যারিঅন পুনর্বহালের দাবিতে ফের বিক্ষোভে মেডিকেল শিক্ষার্থীরা
সিজিপিএ বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন মেডিকেল শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার (৮ জানুয়ারি) দুপুরে বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এক পর্যায়ে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সামনে যান তারা। সেখানে নিজেদের দাবির পক্ষে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

এর আগে গত ২৭ ডিসেম্বর একই দাবিতে বিএমডিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত