বিএসএমএমইউয়ে ফেইজ ‘বি’তে সরাসরি ভর্তির সুযোগ পেলেন ১৭ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেইজ ‘বি’তে (সরাসরি) মার্চ-২০২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য সুযোগ পেয়েছেন ১৭ জন চিকিৎসক।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘মার্চ ২০২৩ ইং শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘বি’তে (সরাসরি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সিলেকশন বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ১৭ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচন করা হলো।’
এতে আরও বলা হয়, ‘বিএসএমএমইউ’র সরকারি প্রার্থীগণ প্রেষণাদেশ/ছুটির প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত ফি জমাদান পূর্বক উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেইজ বি তে ভর্তি হতে পারবেন।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, ভাইস চ্যান্সলরের একান্ত সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।
এসএস/এএইচ