করোনার দৈনিক তথ্য আর প্রকাশ করবে না চীন
মেডিভয়েস ডেস্ক: নতুন করে করোনায় দৈনিক কত মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে সে সংক্রান্ত কোনো তথ্য আর প্রকাশ করবে না চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) বরাত দিয়ে আজ রোববার (২৫ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত তিন বছর বা তার বেশি সময় ধরে চীনে করোনা সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করে আসছে এনএইচসি। তবে কী কারণে এই পরিবর্তন আনা হলো বা চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) কতটা নিয়মিতভাবে কভিড সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করবে সে বিষয়ে এনএইচসির বিবৃতিতে কিছু বলা হয়নি।
চীনে করোনা বিধিনিষেধ শিথিল করার পর ২০ দিনের মধ্যে দেশটিতে প্রায় ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে ফাঁস হওয়া ‘সরকারি নথির’ উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করে রেডিও ফ্রি এশিয়া। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০ মিনিটের একটি বৈঠক থেকে ওই নথি ফাঁস হয়।
নথির তথ্যানুযায়ী, ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশটির প্রায় ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই সংখ্যা চীনের জনসংখ্যার প্রায় ১৭.৬৫ শতাংশ। এর মধ্যে ২০ ডিসেম্বর একদিনেই প্রায় তিন কোটি ৭০ মানুষের করোনা শনাক্ত হয়।
চীনে গত ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য ফাঁস হলেও দেশটির জাতীয় কমিশন প্রতিদিন এ সক্রান্ত দৈনিক যে উপাত্ত প্রকাশ করে তাতে গত চারদিনে কভিডে কারও মৃত্যুর তথ্য নেই।
এমন পরিস্থিতির মাঝেই চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ রোববার থেকে দেশটির কভিড সংক্রান্ত দৈনিক তথ্য আর প্রকাশ না করার সিদ্ধান্ত জানাল।
-
৩০ জুলাই, ২০২৫
-
২২ এপ্রিল, ২০২৫
-
২০ এপ্রিল, ২০২৫
-
০৯ এপ্রিল, ২০২৫
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক